× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

ডাচ-বাংলা ব্যাংকের এমডিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যাওয়ার অভিযোগ এনে ডাচ-বাংলা ব্যাংকের এমডিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন জানিয়েছেন একজন গ্রাহক।

মঙ্গলবার (২৯ মার্চ) ব্যাংকটির গ্রাহক অ্যাডভোকেট মাসুদ আহমেদ বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে এ মামলার আবেদন জানান।

মামলায় আসামি করা হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সামসী তাবরেজ, দনিয়া শাখার ম্যানেজার মো. জাহাঙ্গীর মোল্লাহ, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের সহ সভাপতি মো. ইকবাল হোসেন ও দনিয়া শাখার সিনিয়র অফিসার মো. ফাহিম ফিরোজ সুমনকে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

বাদী অভিযোগ করেন, ব্যাংকটির দনিয়া শাখায় তার হিসাবে ২০১৩ সালের ২৮ মার্চ তিনি ২ লাখ টাকা জমা দেন। এরপর তিনি এটিএম কার্ড ব্যাবহার করে বিভিন্ন সময় টাকা উত্তোলন করেন। ওই বছরের ৯ মে তার অ্যাকাউন্টে ১ লাখ ২৯ টাকা ছিল। ১২ জুন বুথ থেকে টাকা তুলতে গিয়ে তিনি দেখতে পান, তার অ্যাকাউন্টে ৭ হাজার ৩শ’ ৩০ টাকা আছে।
বাদী অভিযোগ করেন, ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ প্রতারনার মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে ৯২ হাজার ৬৯৯ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন।

মামলায় তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময় তিনি এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা সহযোগিতা না করে উল্টো হুমকি-ধামকি দেন।

এরপর তিনি আদালতে এসে এ মামলা দায়ের করেন।

 

 


এ ক্যটাগরির আরো খবর..