× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শায় ৭ কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২
স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

যশোরের শার্শার গোড়পাড়া থেকে (৭ কেজি ২৫ গ্রাম ওজনের) ৬২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলো, নাইম হোসেন ও আজহারুল ইসলাম। আটক আসামী ২ জনই শার্শা উপজেলার বাসিন্দা।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে গোড়পাড়ার আমতলা থেকে তাদেরকে আটক করা হয়।
নাভারন সার্কেল পুলিশের এডিশনাল এসপি জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শার্শার গোড়পাড়ার আমতলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬২ পিস স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।  আরও বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..