× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নাজমুল হাসান নিরব,ফরিদপুর

শান্তিপূর্নভাবে চলছে ফরিদপুর ২ আসনের উপনির্বাচনের ভোট গ্রহন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২
উপনির্বাচনের ভোট গ্রহন

কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠভাবে চলছে ফরিদপুর -২ আসনের উপ নির্বাচনের ভোটগ্রহন।

আজ শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে বেলা  ১০টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। দুই-একজন করে ভোটার আসছে।তবে দিন বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়ছে।

আর এই নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ ও বিশৃঙ্খলা এড়াতে ব্যাহার করা হচ্ছে এক হাজার ৫২টি সিসি ক্যামেরা।ঢাকার নির্বাচন ভবন থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

সকাল থেকে কয়েকটি কেন্দ্রে ঘুড়ে দেখা যায় ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম।তবে প্রিসাইডিং অফিসার ও প্রসাশনের দাবী আস্তে আস্তে ভোটার সংখ্যা বাড়ছে।

আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বায়িত্বরত প্রিসাইডিং অফিসার কাজী নজরুল ইসলাম বলেন, ‘এখানে পুরুষ ভোটার দুই হাজার ৮৬ জন, নারী ভোটার রয়েছে ১ হাজার ৯৯৬ জন। এখন পর্যন্ত ১০০০ ভোটও কাস্ট হয়নি। আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়ছে।’

নির্বাচনে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু (নৌকা প্রতীক) এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া (বটগাছ প্রতীক)।

ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ৪৭২। এর মধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৫। সালথা উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন। এই নির্বাচনে ১২৩ ভোট কেন্দ্রে ৮০৬টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।

সালথা উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেন এইমাত্র জানালেন, কয়েকটি কেন্দ্রে ২৫-৩০% ভোট ইতিমধ্যে গ্রহন হয়েছে।ভোটার উপস্থিতি বাড়ছে।ভোটারদের কোন রকম অভিযোগ নেই।

নগরকান্দা  উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ইমাম রাজী টুলু জানান, ৬৪টি কেন্দ্রে সুষ্ঠভাবে ভোটগ্রহন চলছে।প্রায় ২০% ভোট গ্রহন ইতিমধ্যেই হয়েছে।সিসি ক্যামেরা স্থাপনের কারনে কোন রকম বিশৃঙ্খলা হচ্ছে না।সকালের দিকে পুরুষের তুলনায় নারী ভোটার কম হলেও এখন নারী ভোটারের উপস্থিতি বাড়ছে।

উল্লেখ্য ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..