× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
ডিজিটাল আইডি কার্ড বিতরণ

নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

৩০ অক্টোবর বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রোগ্রামের আওতায় ৬ষ্ঠ থেকে ১০ শ্রেনির ১ হাজার ৫০ জন শিক্ষার্থী ও ৩২ জন শিক্ষক-কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা আইসিটি অফিসার মহিউদ্দীন ভুইয়া, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছানাউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন স্মার্ট পরিচয়পত্র পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও উৎফুল্লতা লক্ষ করা গেছে, মান সম্মত শিক্ষা ও ভাল ফলাফল অর্জনেও শিক্ষার্থীরা এ উদ্যম ধরে রাখবে বলে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..