× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

শৈলকুপায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৮ মার্চ’২০১৬:ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেষ্টপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার বেষ্টপুর গ্রামের মফিজুর রহমান (৩৫), মনিরুল ইসলাম (২৪), আমিরুল ইসলাম (৩৫) ও মামুন(২২)সহ ১০ জন।

স্থানীয়রা জানায়, বেষ্টপুর গ্রামের সাত্তার হোসেন ও বাবলুর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে ঢাল, সড়কি, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। এসময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..