× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

আমেনা খাতুন কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহ¯পতিবার দুপুরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

সেসময় উপস্থিত ছিলেন ,কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুক,কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,উপাধ্যক্ষ আব্দুস সালাম, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিলটন,জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু, ফুরসন্ধি ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম,সমাজ সেবক মমিনুল ইসলাম মানিক,ইউনুছ আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।এসময় অতিথি বৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন।এছাড়াও প্রতিষ্ঠানের উন্নয়নের ধারা অব্যহত রাখার ঘোষণা দেন।

অপরদিকে বিকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডের দরিগোবিন্দপুর নির্মাণার্ধীন কেন্দ্রীয় জামে মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল।


এ ক্যটাগরির আরো খবর..