× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৪টি কঙ্কাল উদ্ধার, আটক ১

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
দেবীগঞ্জে ৪টি কঙ্কাল উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের ভূল্লীপাড়ার (লক্ষ্মীর হাটের পাশে) মোঃ রেজাউল ইসলামের বাড়ি থেকে ৪টি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পঞ্চগড় ডিবি পুলিশ ও দেবীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় কমলা বানু (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত কমলা বানু রেজাউল ইসলামের স্ত্রী।
বুধবার (১৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ডিবি পুলিশের এসআই মিজানের নেতৃত্বে দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের ভূল্লীপাড়ার (লক্ষ্মীর হাটের পাশে) মোঃ রেজাউল ইসলামের বাড়িতে থেকে একটি ব্যাগের ভিতর থেকে পলিথিনে মরানো অবস্থায় ৪টি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। অভিযানে দেবীগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুর রাজ্জাকসহ দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল অংশ নেন। এসময় হাজার হাজার উৎসুক জনতা ভীড় জমায়।
পঞ্চগড় ডিবি পুলিশের এসআই মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের ভূল্লীপাড়ার (লক্ষ্মীর হাটের পাশে) মোঃ রেজাউল ইসলামের বাড়িতে একটি ব্যাগের ভেতরে পলিথিনে মরানো অবস্থায় ৪টি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন ৪টি কঙ্কাল উদ্ধারসহ এক নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..