× Banner
সর্বশেষ
ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

তিন পার্বত্য অঞ্চল নিয়ে একটি ফুটবল একাডেমী গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
ফুটবল একাডেমী গড়ে তোলার আহ্বান

মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়াবান্ধব মানুষ। প্রধানমন্ত্রী প্রত্যেক খেলা সম্বন্ধে খোঁজখবর নেন। তিনি নামাজে বসে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য দোয়া করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেক উপজেলায় স্টেডিয়াম গড়ার উদ্যোগ নিয়েছে সরকার। সিলেট ও কক্সবাজারে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। পার্বত্য অঞ্চল নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় একটি ক্রীড়া শিক্ষা একাডেমি বা ফুটবল একাডেমি গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সাফ ফুটবল বিজয়ী বাংলাদেশের প্রমিলা পাঁচ বীর পাহাড়ি খেলোয়াড় ও একজন নারী সহকারী কোচকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার। সাফ শিরোপা জয়ী খেলোয়াড়দের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ঋতুপর্ণা চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর বলেন, আমাদের পার্বত্য অঞ্চলের খেলোয়াড়রা ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। বিকেএসপি’র আদলে পার্বত্য অঞ্চলে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলে এখানকার ছেলেমেয়েরা আরো ভালো করতে পারবে। মন্ত্রী বলেন, তিন জেলা পরিষদের সমন্বয়ে মেয়েদের জন্য ফুটবল কোচিং এর ব্যবস্থা নেয়া হবে। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় মেয়েদের প্রশিক্ষণ প্রদানে মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে বলে অভিপ্রায় ব্যক্ত করেন।

সাফ শিরোপা বিজয়ী ফুটবলার রুপনা চাকমা (জার্সি নং-১), মনিকা চাকমা (জার্সি নম্বর-৬), আনাই মগিনী (জার্সি নং-১৬), ঋতু পর্ণ চাকমা (জার্সি নং-১৭), আনুচিং মগিনী (জার্সি নং-২১) ও সহকারী কোচ তৃষ্ণা চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে বর্ণিল সাজে সাজানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..