× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম, হামলাকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
হামলাকারীকে গণপিটুনি

লক্ষ্মীপুর চক বাজার মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে সোহেল হোসেন শুভ (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সোহেল রানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর চক বাজার মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের কাছ থেকে জানা গেছে ২০ টাকাকে কেন্দ্র করে হামলাকারী ওই ব্যবসায়ীকে দা-দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তার বুক-পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। এসময় হামলাকারী সোহেলকে উত্তেজিত জনতা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সৌপর্দ করে।
আহত শুভ লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেটের এক্সেস ফ্যাশনের স্বত্বাধিকারী ও পৌরসভার সমসেরাবাদ এলাকার আক্তার হোসেনের ছেলে। এবং অভিযুক্ত সোহেল রানা একই এলাকার সিরাজ হোসেনের ছেলে ও পেশায় রিকশা চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় দোকান বন্ধ করে শুভ মার্কেট থেকে বের হয়ে হেঁটেই বাসার উদ্দেশে রওয়ানা দেন। ঘটনাস্থল পৌঁছলে হঠাৎ ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন ওই যুবক। এতে তার বুক-পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ী ও পথচারীরা তাকে প্রাণে রক্ষা করেন। হামলাকারীকে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শুভকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
তারেক রহমান নামে এক পথচারী জানান, ব্যবসায়ী শুভ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ এক ব্যক্তি তার শরীর থেকে দা বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে হামলাকারী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনগণ তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে হামলাকারীকে থানা নিয়ে যায়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম হোসেন আফজাল বলেন, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, হামলাকারী ব্যক্তিকে আটক আছে। অস্ত্রটি (দা) উদ্ধার করা হয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ ও আহত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ঘটনার কারণ নিশ্চিত হওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..