× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের মানুষ এত ভারতবিরোধী কেন?

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২
ভারত বিজয় দিবসে বাংলাদেশকে ১৮টি মর্টার দিল

বাংলাদেশের মানুষ এত ভারতবিরোধী কেন? ভারত বিরোধিতার আদৌ কী কোনো যৌক্তিকতা রয়েছে? আমি এক কথায় উত্তরটা দিতে পারি : ভারতের একটাই অপরাধ, ভারত পাকিস্তান ভেঙেছে। এ ছাড়া আমি আর কোন কারণ খুঁজে পাইনি। পাকিস্তান ভাঙতে গিয়ে ভারত বিরাট ঝুঁকি নিয়েছিল। ভারতের ভাগ্য ভালো বলতে হবে, ১৯৭১ সালের যুদ্ধে তারা জয়ী হয়েছিল। নাহলে ১৭৬১ সালে আফগানিস্তানের সাথে যুদ্ধে হেরে যাওয়ার পরে – হিন্দু পেশওয়া শাসিত ভারতের যে পরিণতি হয়েছিল, তার চেয়েও হয়তো করুণ পরিণতি হতো।
ভারতের অধিকাংশ মানুষ দু’বেলা পেট ভরে খেতে পারত না; তা সত্ত্বেও ভারত নিয়মিত বাংলাদেশকে আর্থিক সাহায্য দিয়েছে। বাংলাদেশকে নিজের বাজার খুলে দিয়েছে, কোটা সুবিধা দিয়েছে। ভারতে বাংলাদেশের রপ্তানি আজ দুই বিলিয়ন ডলার। বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তম রপ্তানি বাজার ভারত। ওদিকে চীন বাংলাদেশ থেকে একচেটিয়া মুনাফা লুটে নিতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ চীনের মার্কেটে ঢুকতে পারছে না।
পশ্চিম ভারত ও পাকিস্তানের নদীগুলোর উৎসস্থল অক্ষয় চীন। এই বিশাল জলধারার নিয়ন্ত্রণ কুক্ষিগত করতে – চীন ভারতের কাছ থেকে অক্ষয় চীন ছিনিয়ে নিয়ে গেছে। এছাড়াও দক্ষিণ-পূর্ব সীমান্তের ব্রহ্মপুত্র নদ এবং ইন্দোচীন-এর মেকং সহ গুরুত্বপূর্ণ নদীগুলোর উৎস পথ সমূহের নিয়ন্ত্রণ একচেটিয়া চীনের দখলে। চীন কাউকে জলের ন‍্যায‍্য হিস‍্যা দিয়ে সামান্যতম উদারতা দেখায় নি। ভারত গঙ্গার জলের অর্ধেক ভাগ দিয়েছে বাংলাদেশকে। ভারত স্বেচ্ছায় না দিলে, বাংলাদেশ জোর করে নদীর হিস্যা আদায় করে নিতে পারত না।
ভারত অধিকতর বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্র হওয়া সত্বেও, ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময় করেছে। এর ফলে বাংলাদেশের আয়তন অনেকটা বেড়েছে। নিজের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড আপসে তুলনামূলক দুর্বল দেশের হাতে তুলে দেওয়ার দৃষ্টান্ত – আমি ভারত ব‍্যতীত দ্বিতীয়টি খুঁজে পাইনি। ওদিকে অন্যের কাছ থেকে দখল করা ভূখণ্ড সমূহের এক ইঞ্চি পরিমাণ জায়গা ছাড়েনি চীন।
আন্তর্জাতিক আদালতে হেরে গিয়ে- ভারত বঙ্গোপসাগরের বিশাল জলসীমা তুলে দিয়েছে বাংলাদেশের হাতে । যেখানকার জলরাশির তলদেশে রয়েছে মূল্যবান প্রাকৃতিক গ্যাস। ভারত চাইলে কিন্তু ওই জায়গা নিজের দখলে রেখে দিতে পারতো; রাখেনি। আন্তর্জাতিক আদালতে চীনও হেরে গেছে। হলে কি হবে, চীন কোন প্রতিবেশীর জলসীমা ছেড়ে দেয়নি। উল্টো ফিলিপাইনের দ্বীপ দখল করে নিয়ে গেছে; জাপানের দ্বীপ দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভিয়েতনামের মালিকানাধীন সাগরের তলদেশ থেকে গায়ের জোরে তেল ও গ্যাস উত্তোলন করছে চীন। অথচ বাংলাদেশের মানুষ আফসোস করে যে, তাদের নিকটতম প্রতিবেশী ভারত না হয়ে যদি চীন হতো।
বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী একথাও বলে থাকে যে, “যদি আমাদের পাশে কোন মুসলিম রাষ্ট্র থাকতো, তাহলে ভারতকে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল।” কিন্তু বাস্তবতা হচ্ছে – বৃহৎ কোন মুসলিম দেশের পাশে, ক্ষুদ্র মুসলিম দেশ শান্তিতে থাকতে পারে না; অস্তিত্ব সঙ্কটে পড়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..