× Banner
সর্বশেষ
দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

পিআইডি

ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক হিসেবে কাজ করছে ইন্টারনেট -টেলিযোগাযোগ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক

ডিজিটাইজেশনের ফলে বাংলাদেশের অভাবনীয় রূপান্তর হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, বাণিজ্য ও সরকারি সেবা ইত্যাদি ক্ষেত্রে আজকের এই রূপান্তরে ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক হিসেবে কাজ করেছে ইন্টারনেট।  ডিজিটাল প্রযুক্তির যথাযথ
প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের দোরগোড়ায় উচ্চগতির ইন্টারনেট আমরা পৌঁছে দিচ্ছি। পাশাপাশি দেশের শতকরা ৯৮ ভাগ এলাকায় মোবাইলে ফোর-জি সেবা পৌঁছে দেয়া হয়েছে, একদেশ
একরেটসহ ব্যয় সাশ্রয়ী করা হয়েছে ব্যান্ডউইডথের মূল্য। ২০০৮ সালে ২৭ হাজার টাকা প্রতি এমবিপিএস ব্যান্ডউইডথের মূল্য ক্ষেত্র বিশেষে মাত্র ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্র্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ ঢাকায় আগারগাঁওয়ে ওয়ার্ল্ড ইনভেস্টর সপ্তাহ উপলক্ষ্যে এসোসিয়েশন অভ্‌ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ এন্ড মিউচুয়াল ফান্ডস আয়োজিত ‘রোল অভ্‌ টেকনোলজি এন্ড ইএসজি এনালাইটিকস ইন সাসটেইনেবল ফিন্যান্সিং’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, মানুষ হচ্ছে আমাদের সম্পদ। উদ্ভাবনে দেশ যত সমৃদ্ধ হবে আমরা তত বেশি সমৃদ্ধ হবো। আমাদের এখন উদ্ভাবনে যেতেই হবে। এক সময় যারা শিল্প বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তারাও এখন চ্যালেঞ্জের মুখোমুখি। অতীতের তিনটি শিল্প বিল্পবে অংশগ্রহণ না করতে পারলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির হাত ধরে বাংলাদেশ তার বিপুল তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

রোবটিক্স, আইওটি, বিগডাটা, ব্লকচেইন ইত্যাদি নতুন প্রযুক্তি প্রসারের ফলে আগামী দিনগুলোতে প্রচলিত ধারার শিল্প-বাণিজ্য
পাল্টে যাবে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রচলিত ধারার পরিবর্তনের জন্য ডিজিটাল প্রযুক্তিকে আলিঙ্গন করতেই হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, এমন একটা সময় আসবে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ছাড়া শেয়ার ব্যবসা করার বিষয়টি মানুষ চিন্তাও করতে পারবে না। ডাটা এনালাইসিস করে জানা যাবে কোন শেয়ারের দাম কখন বাড়বে কিংবা কমবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ডাটা হাব হিসেবে গড়ে তুলতে হবে বলেও মন্ত্রী এ সময় উল্লেখ করেন।

এসোসিয়েসন অভ্‌ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ এন্ড মিউচুয়াল ফান্ডস’র সভাপতি ড. হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসইসি কমিশনার ড. রুমানা ইসলাম, মোঃ আবদুল হালিম ও ড. মিজানুর রহমান বক্তৃতা করেন। পরে মন্ত্রী ফিতা কেটে স্টেপ ইএসজি এনালিটিকস উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..