× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

মেহেরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

দিবসটি উপলক্ষে শনিবার প্রত্যুশে শহীদ সামসুজ্জোহা পার্কে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে সকাল সাড়ে ৬ টার দিকে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে মেহেরপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার হামিদুল আলম,জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র আলহাজ্ব মোতাচ্ছিম বিল্লাহ মতু, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা কমান্ডার বশির আহম্মেদ, সদর থানা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা কৃষকলীগের পক্ষ থেকে সভাপতি মাহাবুব-উল আলম শান্তি, জেলা যুবলীগের পক্ষ থেকে যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও রাজনৈতিক দলের বিভিন্ন ইউনিট এবং শাখা সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পার্ঘের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া মেহেরপুর জেলা ষ্টেডিয়ামে কুচকাওয়াজ সহ দিনব্যাপী নানা কর্মসুচীর আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..