× Banner
সর্বশেষ
শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের ক্লিনচিট বহাল, আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি-বারাণসী বুলেট ট্রেন, সর্ব্বোচ্চ গতি ঘন্টায় ৩২০ কিমি ভারত থেকে টিয়ার গ্যাস আমদানি হাসান মাহমুদের ৩ উইকেট: প্রস্তুতি ম্যাচে চালকের আসনে সিএ একাদশ জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে ইরানি বিমানবাহিনীর অভিযান: দাবি শীর্ষ কমান্ডারের

ডেস্ক

স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
মনোনয়ন বোর্ডের যৌথসভা

আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও সংগঠনের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সভায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের ফরিদপুর-২ আসনটি শূন্য হয়। এই আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয়া হয় প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীকে। আগামী ৫ নভেম্বর আসনটিতে উপ নির্বাচনের ভোট অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷

আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহের শেষদিন ছিল শনিবার। এদিন পর্যন্ত ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্রের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, বিপুল ঘোষ, সাব্বির হোসেন, আব্দুস সোবহান, আয়মন আকবর চৌধুরী বাবলু, মেজর (অব.) এটিএমএ হালিম, শাহদাব আকবর লাবু চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, মনিরুজ্জামান সরদার, কালাচাঁদ চক্রবর্তী, কাজী দেলোয়ার হোসেন, এবিএম শফিউল আলম, হাবিবুর রহমান হাবিব, মো. ইউসুফ, মো. লায়েকুজ্জামান, সায়েম আমীর ফয়সল সামি ও বাহালুল মজনুন চুন্নু। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাহালুল মজনুন চুন্নুর পক্ষে দলের মনোনয়নের জন্য আবেদপত্র সংগ্রহ করা হলেও শেষ পর্যন্ত তিনি আবেদনপত্র জমা দেননি বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর উত্তরসূরি হিসেবে তার বড় ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..