× Banner
সর্বশেষ
জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা সরকারি ক্রয়ে এআইভিত্তিক বাজার বিশ্লেষণ আনছে টিসিবি, স্মার্ট ফ্যামিলি কার্ডে আসছে নতুন সমন্বয় পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ

ডেস্ক

ফ্লোরিডায় চরম বিপজ্জনক শক্তিশালী হারিকেনের আঘাত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে ‘চরম বিপজ্জনক’ শক্তিশালী হারিকেন ইয়ান আঘাত হেনেছে। প্রচণ্ড বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বন্যার আশঙ্কা রয়েছে।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে ‘চরম বিপজ্জনক’ হারিকেনটি ফোর্ট মায়ার্স শহরের পশ্চিমে কায়ো কস্তায় আছড়ে পড়ে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সড়ক পানিতে তলিয়ে গেছে এবং গাড়িগুলো দূরে ভেসে যাচ্ছে। হারিকেনটি ফোর্ট মায়ার্সের দক্ষিণে উপকূলীয় শহর নেপলসকে আঘাত করেছে৷

এনএইচসি জানায়, চার মাত্রার হারিকেন ইয়ান যখন আঘাত হানে, তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। ইতোমধ্যে ফ্লোরিডা উপদ্বীপে বিপর্যয়কর ঝড় ও বন্যার সৃষ্টি করেছে।

ইয়ান ফ্লোরিড জুড়ে কয়েক মিলিয়ন মানুষকে ক্ষতিগ্রস্ত করবে বলে ধারণা করা হচ্ছে। জর্জিয়া এবং দক্ষিণ ক্যারোলিনার দক্ষিণ-পূর্ব অঞ্চলগুলোতে ইতোমধ্যে প্রথম দিকের হতাহতের ঘটনা ঘটতে পারে।

ইউএস বর্ডার পেট্রল জানায়, তাদের নৌকাডুবির পর ২০ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। ফ্লোরিডা উপকূলে সাঁতার কেটে বেঁচে যান চার কিউবান এবং তিনজনকে উপকূলরক্ষীরা সমুদ্র থেকে জীবিত উদ্ধার করেছে।

ফোর্ট মায়ার্সের উত্তরে পুন্তা গোর্দায় প্রবল বৃষ্টি হচ্ছিল এবং রাস্তাগুলো খালি হয়ে গিয়েছিল। কারণ প্রচণ্ড বাতাসে পাম গাছগুলো ভেঙে যায় এবং বিদ্যুতের খুঁটিগুলো কেঁপে ওঠে।

ফ্লোরিডা কাউন্টিতে প্রায় আড়াই মিলিয়ন মানুষকে সরে যেতে বলা হয়েছিল। কয়েক ডজন আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং অন্যদের স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে।

যারা নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাননি তাদের উদ্দেশে কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, ঝড় থেকে পালাতে অনেক দেরি হয়ে গেছে এবং বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকা উচিত।


এ ক্যটাগরির আরো খবর..