× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আবহাওয়া অনুকূলে থাকায় বান্দরবানে পর্যটকদের ভিড়

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

প্রিয়া চাকমাঃ রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকার পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় অফ সিজনেও পর্যটকদের পদভারে মুখরিত বান্দরবান পার্বত্য জেলা।

প্রতিটি ট্যুরিস্ট পয়েন্টে এখন দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। বিশেষ করে নীলগিরি’র ওপর দাঁড়িয়ে মেঘ ধরার হাতছানি উপেক্ষা করতে পারছেন না ভ্রমণকারীরা।

বাংলাদেশে মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালকেই পর্যটন মৌসুম হিসেবে ধরা হয়। এরপর থেকে প্রখর রোদের পাশাপাশি হঠাৎ করে বৃষ্টি’র মৌসুম শুরু হওয়ায় পর্যটকরা তেমন পাহাড়মুখি হন না।

কিন্তু এবার মার্চ মাসের মাঝামাঝিতেও পর্যটকরা ছুটছেন বান্দরবনের পথে। পাহাড়ের চুড়ায় দাঁড়িয়ে মেঘ ছোঁয়ার লোভ সামলাতে পারছেন না তারা। তার সাথে আঁকা-বাঁকা পাহাড়ি পথতো রয়েছেই।

শিশুদের কাছে বান্দরবন এবং নীলগিরি মানেই অন্যরকম অনুভূতি। এদিক-সেদিক ঘুরে বেঁড়ানো, সে সাথে ছবি তোলাতো রয়েছেই। পেছনে মেঘ রেখে সেলফি তোলার ক্ষেত্রে বড়রাও পিছিয়ে নেই।

নীলগিরি’র পাশাপাশি শৈলপ্রপাত, মেঘলা, নীলাচল এবং চিম্বুকেও রয়েছে পর্যটকদের সমান আকর্ষণ। চলতি মাসের পুরোটা জুড়েই পর্যটকদের এ ভিড় থাকবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।


এ ক্যটাগরির আরো খবর..