× Banner
সর্বশেষ
মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি

ডেস্ক

ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে বেরোবির ছাত্র সুজন পাল আটক

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
ধর্ম অবমাননার অভিযোগ

ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি বীরগঞ্জের চমৎকার পালের ছেলে সুজন পাল। তিনি বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. তুহিন ওয়াদুদ বলেন, শুনেছি সুজন বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রীর একটি বিশ্লেষণমূলক সমালোচনায় ধর্ম নিয়ে সরাসরি কটাক্ষ করেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। খোঁজ-খবর রাখছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ধর্ম বিষয়টি স্পর্শকাতর। শিক্ষার্থী সুজন ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে উত্তেজনা তৈরি হলে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাকে সেফ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে উত্তেজনা তৈরি হয়। পরে সুজন পালকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..