× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ফরিদপুর ব্যুরো:

নগরকান্দায় সাংবাদিকদের নিয়ে মেয়রের অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
নগরকান্দায় সাংবাদিক

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে নগরকান্দার পৌর মেয়র নিমাই চন্দ্র সরকারের করা অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে মাববন্ধন করেছে উপজেলার সাংবাদিকরা।
রবিবার বিকেল ৩ টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনের সড়কে ব্যানার প্লেকার্ড হাতে সাংবাদিকরা মানববন্ধন পালন করেন।
সমকাল প্রতিনিধি বোরহান আনিসের সভাপতিত্বে ও দিনকাল প্রতিনিধি শওকত আলী শরিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক খোলাচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুব আহাদ, মানবজমিন প্রতিনিধি লিয়াকত হোসেন, খবরপত্র প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন, বাঙ্গালী সময় প্রতিনিধি মিজানুর রহমান মিজান, ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকিব, যায়যায়দিন প্রতিনিধি মাহফুজুর রহমান, ফাল্গুনী টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু প্রমূখ।
এসময় বক্তরা বলেন, সাংবাদিকরা সমাজের অসহায় নিপীড়িত সাধারণ মানুষের কথা তুলে ধরে জাতির সামনে। দেশের উন্নয়ন চিত্রও পুরো বিশ্ব পরিমন্ডলে তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সেখানে সাংবাদিকদের নিয়ে নগরকান্দার মেয়রের করা অশালীন মন্তব্য ও ন্যাক্কারজনক কটুক্তি সত্যিই পুরো সাংবাদিক সমাজকে হতাশ করেছে।
মেয়রের এমন আচরনের প্রতিবাদ জানিয়ে বক্তরা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে নিমাই সরকার তার ভুল স্বীকার করে পুরো সাংবাদিক জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবেও বলে জানান বক্তরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, এটিএন বাংলা টিভি প্রতিনিধি তৌহিদুল ইসলাম তুহিন, বাংলা টিভির প্রতিনিধি নজরুল ইসলাম, আনন্দ টিভির প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, ভোরের পাতা প্রতিনিধি এস এম আক্কাস,
দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক খবর প্রতিনিধি রেজাউল করিম সেলিম, সময়ের আলো প্রতিনিধি মিজানুর রহমান মোল্লা, বাঙালী সময় প্রতিনিধি জাকির হোসেন জাকারিয়া, নবরাজ প্রতিনিধি শামীম হোসেন,  খোলাকাগজ প্রতিনিধি ফয়সাল হোসেন, বঙ্গটিভি প্রতিনিধি মশিউর রহমান মিন্টু, নবচেতনা প্রতিনিধি শাহিদুজ্জামান শাহিদ, আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ, ফরিদপুর কন্ঠ প্রতিনিধি হাবিবুর রহমান পান্নু, খোলাচোখের ব্যবস্থাপনা সম্পাদক আসিফ মাহবুব আকাশ, বাংলা ৭১ প্রতিনিধি প্রশান্ত বিশ্বাস শিবু, গনমুক্তি প্রতিনিধি শাহজালাল, মানব দর্পন প্রতিনিধি সাইফুল ইসলাম সহ নগরকান্দায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিক বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..