× Banner
সর্বশেষ
মাদারীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ আমেরিকায় খুন হওয়া মাদারীপুরের তরুণীর পরিবারের পাশে জেলা প্রশাসন বাজারে এলো স্যামসাংয়ের নতুন তিন মডেলের চেস্ট ফ্রিজার ইতিহাসের পাঠশালা’র ৭ম বর্ষ উদযাপন  নিখোঁজের চারদিনেও খোঁজ মেলেনি প্রতিবন্ধী সবুজের; চরম উৎকণ্ঠায় পরিবার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মত বিনিময় সভা পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সমর্থনের জন্য ইইউ‌র প্রশংসা প্রতিমন্ত্রীর

একই দিনে ঢাকায় ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান’

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০১৬

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ২৫ মার্চ মুক্তি পাচ্ছে ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবিটি। একই দিনে ঢাকায় দুটি প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে ছবিটি। রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে দর্শক দেখতে পাবেন ছবিটি। এর আগে কাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে এ ছবির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হবে।
২০১৬ সালকে বলা যায় সুপারহিরোদের বছর! ফেব্রুয়ারি মাসটা দাপিয়ে বেড়ায় স্পটলাইটের আড়ালে থাকা মার্ভেল সুপারহিরো ডেডপুল, আর এবার পর্দা কাঁপাতে আসছে ডিসি কমিকসের জনপ্রিয় দুই চরিত্র ‘ব্যাটম্যান’ আর ‘সুপারম্যান’! তাও আবার হাতে হাত মিলিয়ে দুষ্টের দমনে নামলেও মানা যেত, একজন আরেকজনের বিরুদ্ধে বলা যায় রীতিমতো যুদ্ধই ঘোষণা করে বসেছেন রুপালি পর্দায়।
২৫ মার্চ মুক্তি পেতে যাচ্ছে এ বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর অন্যতম, ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’।
ডিসি কমিকসের জনপ্রিয় কমিক বইয়ের একটি হচ্ছে ‘দ্য ডার্ক নাইট রিটার্নস’। আর এই কাহিনির ওপর নির্ভর করেই তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। যদিও মুক্তি পাচ্ছে এই বছর; কিন্তু ছবিটি নিয়ে আলোচনা চলছে কয়েক বছর ধরেই।
২০০৭ সালে হলিউডের চলচ্চিত্র ‘আই অ্যাম লিজেন্ড’-এ এর আভাস দেওয়া হয়। এরপর ২০১৩ সালে সুপারম্যানকে নিয়ে ‘ম্যান অব স্টিল’ মুক্তির পর আটঘাট বেঁধে শুরু হয় ছবিটি নির্মাণের পালা। পরিচালক জ্যাক স্নাইডার। ছবির কাহিনি শুরু হয় ‘ম্যান অব স্টিল’ ছবির ঘটনাপ্রবাহের পর থেকে।

এই ছবিতে পৃথিবী রক্ষার জন্য সুপারম্যানের জম্পেশ অ্যাকশনে অনেকেই মুগ্ধ হলেও ‘ব্যাটম্যান’ ব্রুস ওয়েন তার একদম বিপরীতই মনে করেন। তাঁর ধারণা, পৃথিবীতে ‘সুপারম্যান’ একটা বিপৎসংকেত ছাড়া আর কিছুই নয়। তাই অবসর নেওয়ার পরেও তাঁকে লড়তে দেখা যায় ‘সুপারম্যান’ ক্লার্কের বিরুদ্ধে। আর এরই সুযোগে পৃথিবীতে নেমে আসে আরও বিশাল ধরনের অন্য একটি বিপর্যয়।
এই ছবিতে ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক আর ‘সুপারম্যান’ চরিত্রে হেনরি ক্যাভিল। অ্যাফ্লেকের জন্য এটি হচ্ছে প্রথম ‘ব্যাটম্যান’ ছবি।
কয়েক দিন আগে কোনো রকমের সম্পাদনা ছাড়াই ছবিটি দেখানো হয় প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের কর্মীদের। ছবি দেখার পর তারা নাকি দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানিয়েছে! এর পর পর তিনটি ছবির জন্য চুক্তিবদ্ধ করা হয় বেন অ্যাফ্লেককে!
এ ছাড়া, এ ছবিতে খলনায়ক ‘লেক্স লুথার’ হিসেবে আছেন ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবির অভিনেতা জেস আইজেনবার্গ। তিনি একাই নন, ছবিতে আরও দেখা যাবে কুখ্যাত খলনায়ক ‘ডুমসডে’কেও! দেখা যাবে ‘ওয়ান্ডার ওম্যান’কেও।


এ ক্যটাগরির আরো খবর..