× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

দাঁড়িয়ে থাকা বালুর টাক্টরে কাভার্ড ভ্যানের ধাক্কা: প্রাণ গেল কিশোরের

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
স্কুল ছাত্রের লাশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কাভার্ড ভ্যান আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ১৫মিনিটের দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের আল-আমিন বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
মৃত মো.পারভেজ (১৭) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাহুরা গ্রামের মো.মানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে সোনাপুর থেকে সুবর্ণচরের উদ্দেশ্যে একটি কাভার্ড ভ্যান রওয়ানা করে। যাত্রা পথে কাভার্ড ভ্যানটি চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের আমিন বাজারের দক্ষিণ এলাকায় পৌঁছলে একটি চাকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুর ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক মো.ফারুক (৪৫) ও তার ছেলে পারভেজ গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করে। সেখান থেকে তার বাবাকে উন্নত চিকিৎসান জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..