× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

পিআইডি

প্রতি কিলোমিটারে কমেছে ৫ পয়সা, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২
চরমে জনদুর্ভোগ

জ্বালানি তেলের দাম কমায় বাসভাড়া প্রতি কিলোমিটার ৫ পয়সা কমিয়েছে সরকার। সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি বাসভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। মহানগরে কিলোমিটারপ্রতি ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে।

এর আগে, বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে গত ৫ আগস্ট লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।তেলের দাম বাড়ার কারণে পরের দিন (৬ আগস্ট) দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা এবং মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

সে সময় জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির কারণে ব্যপক সমালোচনার মুখে পড়তে হয় সরকারকে। অবশেষে গত ২৯ আগস্ট জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। সে হিসেবে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা, অকটেনের দাম ১৩০ টাকা এবং পেট্রোলের দাম ১২৫ টাকা নির্ধারণ করা হয়। এরপর থেকে বাসভাড়া কমানোর বিষয়টিও সামনে আসে। আজ কিলোমিটারপ্রতি বাসভাড়া ৫ পয়সা কমোনার সিদ্ধান্ত হয়।


এ ক্যটাগরির আরো খবর..