× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

জলাবদ্ধতায় অতিষ্ঠ মছলন্দপুরবাসী

ACP
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
জলাবদ্ধতায় অতিষ্ঠ মছলন্দপুরবাসী

সামান্য বৃষ্টি হলেই মছলন্দপুর বিশ্বাস পাড়া বেশির ভাগ এলাকায় পানি ওঠে। সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে গ্রামবাসীকে নাকাল হতে হয়। তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। দীর্ঘদিনের এ সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছেন মছলন্দপুর বাসী।

সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় এলাকায় সামান্য বৃষ্টি হলেই বিশ্বাস পাড়ার রাস্তা, ড্রেন, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বিশ্বাস এর বাড়ীর সামনে আশপাশ এবং এলাকার দক্ষিনে বিশাল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন ঘর থেকে বেরোনোই মুশকিল হয়ে যায়।

এ ছাড়া রাস্তায় গাড়িও তেমন চলাচল করে না আর মানুষ তেমন হেটে যেতে পারে না। স্কুল-কলেজ ও অফিস-আদালতে যাওয়া-আসায় খুবই সমস্যা হয়। এ জলাবদ্ধতার জন্য বাড়ীর সামনে খাল ও বিভিন্ন জলাশয় ভরাট, দখল এবং অপরিকল্পিত মহল্লাবাসী দায়ী। মহল্লার নর্দমাগুলো অপ্রশস্ত। এগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না।

তাই এলাকাবাসীর চরম দুঃখ দুদর্শার কথা চিন্তা করে ইউনিয়নের ইউ.পি. সদস্য, চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের নিকট এলাকাবাসীর দাবি সরেজমিনে এসে সবাইকে অবগত করে সমস্যা নিরসন করার জোরালো দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..