× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পিআইডি

বিডা ও আইএলও’র  মধ্যে সমঝোতা স্মারক  স্বাক্ষর

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
বিডা ও আইএলও

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কনফারেন্স হলে , বিডার নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের উপস্থিতিতে বাংলাদেশ  বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর মধ্য এক  সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বিডার নির্বাহী সদস্য মহোসিনা ইয়াসমিন   এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিয়াইনেন ।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে, ILO (আইএলও) বিডার ওয়ান স্টপ সার্ভিস এর কিছু কিছু ক্ষেত্রে বিডাকে সহযোগিতা প্রদান করবে। বিশেষ করে, বিনিয়োগ সেবাকে আরো সহজ দ্রুত ও আধুনিক করে তোলার লক্ষ্যে , বিডার ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম প্রচারের অংশ হিসাবে সেমিনার বা কর্মশালা আয়োজনে বিডাকে প্রয়োজনীয় লজিস্টিক প্রদান,  সেমিনার বা কর্মশালায় ব্যবহারের জন্য অডিও-ভিজুয়াল Promotional  Material প্রস্তুত; One Process, One Fee to start a business বাস্তবায়নে Process Simplification -এ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান; এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সেবাসমূহ বিডার ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের সাথে সংযুক্তির লক্ষ্যে সহযোগিতা প্রদানসহ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করবে আইএলও।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডা’র  নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ২০১৯ সাল থেকে বিডা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের পঁচাত্তর হাজারের উপরে বিনিয়োগ সেবা দিয়ে আসছে এবং একইসাথে বিনিয়োগ সেবাকে আরো সহজ, সাশ্রয়ী ও দ্রুত করছে। এসময়ে তিনি আরো বলেন, ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমকে স্ট্রিমলাইন করতে আইএলও’র সহযোগিতা পেয়ে বিডা খুশি এবং তিনি আশা প্রকাশ করেন আইএলও এর সাথে এই চুক্তির মাধ্যমে বিনিয়োগকারীরা আরো বেশি বিনিয়োগ সেবা পাবেন এবং একইসাথে তাদের ব্যবসা স্থাপনে সময় খরচ অনেক কমে আসবে।

          অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে,  আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিয়াইনেন বলেন, পেশাগত নিরাপত্তায় বিনিয়োগের ফলে কর্মক্ষেত্রে ঝুঁকি নিরসন এবং ব্যবসা সুরক্ষিত হয়। এটা বাংলাদেশের ব্র্যান্ড ইমেজের জন্যও কল্যাণকর। আমরা আশা করছি বিডা-ওএসএসে নিরাপত্তা লাইসেন্সসমূহ একীভূত করা এবং ওএসএস সিস্টেমের সহজীকরণ নিরাপত্তা পারমিটের জন্য আবেদন করতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে, আগামী ১ (এক) বৎসর বিডা’র ওয়ান স্টপ সার্ভিসের বিভিন্ন ক্ষেত্রে বিডাকে সহযোগিতা করবে আইএলও (ILO), পরবর্তীতে উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে সমঝোতা স্মারকের মেয়াদ এবং সহযোগিতার ক্ষেত্রসমূহ বৃদ্ধি করা  হবে।

          সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে, বিডা ও আইএলও এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..