× Banner
সর্বশেষ
চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

সুবর্ণচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
স্কুল ছাত্রের লাশ

নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো দুই কৃষক গুরুত্বর আহত হয়।  নিহত মো.নজরুল ইসলাম (২৫) উপজেলার চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের খুরশিদ মাঝি বাড়ির আবদুল মালেক ওরফে মানিকের ছেলে।
সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, একই গ্রামের মো.হারুন (৩৫) ও মাসুদ (২৮)। স্থানীয়দের সহায়তায় আহতদের নোয়াখালী সদরের একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।
চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের একটি জমিতে তিন কৃষক ধানের চারা রোপণ করছিলেন।  ওই সময় বজ্রপাতে তিন কৃষক ব্যক্তি ভাবে আহত হয়। এদের মধ্যে মো. নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..