× Banner
সর্বশেষ
এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে আমদানি পণ্যবাহী ট্রাক থেকে আবারও ফেনসিডিল উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০২২
বেনাপোলে আমদানি পণ্যবাহী ট্রাক থেকে আবারও ফেনসিডিল উদ্ধার

বেনাপোলে ভারত থেকে আমদানিকৃত পণ্যের আড়ালে আবারও ৫৯৯ বোতল ফেনসিডিল ও ঔষধ উদ্ধার সহ একটি ভারতীয় ট্রাক আটক করেছে বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।

রবিবার (৭ আগষ্ট) বেলা ১ টার সময় বেনাপোল বন্দর এলাকা থেকে ভারতীয় ফেনসিডিল ও পণ্য সহ ট্রাকটি আটক করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাকে (WB-41E-0918) অবৈধ পণ্য ফেনসিডিল ও ঔষধ আসছে, এমন খবরে ভারতীয় ট্রাকটি আটক করে বেনাপোল কাস্টমস হাউজে নিয়ে আসা হয়। পরে, ট্রাকটি তল্লাশি করে ২৩ প্যাকেজে ৫৯৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পণ্য চালানটি মাইক্রোসেল পিটি ঘোষণায় আমদানিকৃত। যার প্যাকেজ সংখ্যা ৮৪০, মেনিঃ নং- ২৭২১০/১ তাং-০৬-০৮-২২। আর আমদানি কারক স্মার্ট লহিদ ফুডওয়ার ইন্ড্রঃ, ঢাকা ও রপ্তানি কারক এস.এস ব্লো কেম প্রাঃ লিঃ, ইন্ডিয়া। পণ্য চালানটি রিসিভ করে সুজুতি এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ।
এবং আটক পণ্য চালান সহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..