× Banner
সর্বশেষ
ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং

খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে ‌আওয়ামী লীগ নেতারা বিকৃতভাবে উপস্থাপন করেছেন

admin
হালনাগাদ: সোমবার, ২১ মার্চ, ২০১৬

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে ‌আওয়ামী লীগ নেতারা বিকৃতভাবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল পরবর্তী করণীয় নিয়ে আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সফল ও সুষ্ঠু কাউন্সিলকে বিকৃত করে আওয়ামী লীগ নেতারা জাতিকে বিভ্রান্ত করছেন। আলাপ-‍আলোচনার মাধ্যমে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সে কথাই বলেছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা বাদে আগামী নির্বাচন হবে’ বলতে খালেদা বুঝিয়েছিলেন, আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..