× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ভারত প্রতিনিধি

দলের মধ্যে উপদল মোটেই বরদাস্ত করবেন না -অমিত শাহ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০২২
দলের মধ্যে উপদল

শিক্ষক দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক অস্ত্র হিসেবে বিষয়টিকে নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর প্রয়োজন ছিল। কিন্তু,বাস্তবে তা হয়নি। এর কারণ,দলের রাজ্য নেতৃত্বের মধ্যে মারাত্মক সমন্বয়ের অভাব। স্পষ্ট জানিয়ে দেন,দলের মধ্যে উপদল মোটেই বরদাস্ত করবেন না। বলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজ্যে শিক্ষক নিয়োগে সীমাহীন দুর্নীতি এবং পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে কাজে লাগান। নিজেদের মধ্যে সমস্ত দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ ভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যান। এই সুযোগে আরও জনসংযোগ বাড়ান। ব্লকে ব্লকে জোরদার করুন আন্দোলন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এমনই একাধিক পরামর্শ দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলা রাজ্য বিজেপির সুকান্ত মজুমদার, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তীদের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করতে হবে।দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে বলেন, ‘আমরা একটানা কর্মসূচি ঘোষণা করেছি। কিন্তু রাজ্য সরকার কর্মসূচির জন্য অনুমতি দিচ্ছে না। তা সত্ত্বেও জেলাস্তরে মহাকুমা স্তরে এবং ব্লক স্তরে স্বতঃপ্রণোদিত ভাবে বিক্ষোভ হচ্ছে। আগামী দিনে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আরও বড় আন্দোলন করবে বিজেপি।’

এদিন এনডিএ শিবিরের উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন শুভেন্দু। বঙ্গভবনে তাঁর সঙ্গে মধ্যাহ্নভোজে সারেন। এরপর দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ি যান। দেখা করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও। দেখা করবেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গেও। দিনভর একগুচ্ছ কর্মসূচি সেরে এদিন রাতেই কলকাতায় ফেরেন শুভেন্দু। তিনি জানান,এরপর ১১ আগষ্ট আবারি দিল্লি যাবেন তিনি। উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..