× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

আবু নাসের হুসাইন, ফরিদপুর

যুগ্ম সচিব নুরুল ইসলামের সাথে জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির মতবিনিময়

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০২২
জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি

ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম।

শনিবার দুপুরে স্কুল পরিদর্শনে যান তিনি। এসময় স্কুলের শিক্ষার্থীদের পড়ালেখার সার্বিক খোঁজ খবর নেন। শিক্ষার্থীরা স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে তাকে অবহিত করলে তিনি তাদের পড়ালেখার সামগ্রী, বিনোদন ও খেলাধূলার সামগ্রী প্রদানের আশ্বাস দেন।

পরে স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে প্রথম মতবিনিময় সভা করেন তিনি। স্কুলের শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধিতে সার্বিক সহযোগীতার আশ্বাসসহ বঙ্গবন্ধু কর্নার করার ঘোষনা দেন যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়াও তিনি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্কুলটির প্রধান শিক্ষক মোঃ মিরাজ আলী ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোশাররফ তালুকদার। এসময় স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নাজমুল হোসেন চুন্নু ও মাহবুবুর রহমানসহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম স্কুলে পৌছালে স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


এ ক্যটাগরির আরো খবর..