গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী এবং আতœ কর্মসংস্থান সৃষ্টির প্রত্যয়ে দক্ষ যুব আইসিটি উন্নয়ন কর্তক পরিচালিত কামারখালী আই টি ফার্ম এন্ড ডিজিটাল এডুকেশন সেন্টার এর অধীনে কম্পিউটার ট্রেনিং সেন্টার কামারখালী এর ১ম ব্যাচের সমাপনী পরীক্ষা কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার বেলা ১০ ঘটিকার সময় ২৯শে জুলাই-২০২২ অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষ হওয়ার সময় সকল শিক্ষার্থীদের ও প্রতিষ্টানের প্রধান পরিচালক এর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ ও জাতি গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথাবাত্রা বলেন কামারখালী ইউনিয়নের গন্ধখালী বীরশ্রেষ্ট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে সরকারী রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আখতার, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, কামারখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দুলাল কুমার মিত্র, উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও আড়পাড়া-কামারখালী এম ইউ এ্ন সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক রিক্তা পারভীন। এ ছাড়া আরও কথাবাত্রা বলেন উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার মিত্র।
এ সময় আরো উপস্থিত ছিলেন উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমীন নাহার, অভিভাবক রোজিনা বেগম সহ আরো অনেকে। কামারখালী আই টি ফার্ম এন্ড ডিজিটাল এডুকেশন সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান চৌধুরী কাজল এর সভাপতিত্বে সমাপনী সার্টিফিকেট পরীক্ষা অনুষ্টিত হয়। পরীক্ষা হলে দায়িত্বরত ছিলেন কম্পিউটার ট্রেনিং সেন্টারের মহিউদ্দিন মোল্যা সাজ্জাদ , ফজলে রাব্বী হৃদয়, স্বরুপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেছার উদ্দিন মিয়া প্রমুখ। বক্তব্যে প্রধান অতিথি বলেন বর্তমান ডিজিটাল যোগে কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন করা খুব জরুরী, বর্তমানে যেকোনো সরকারি-বেসরকারি অফিসে বা বড় বড় ব্যাবসা প্রতিষ্ঠানে কম্পিউটার এর বিকল্প কোন কিছু নেই। অনুষ্ঠানে অতিথিরা বলেন বর্তমান এই কম্পিটিশনের যুগে সাধারণ শিক্ষার পাশা-পাশি তথ্য প্রযুক্তির জ্ঞান, কম্পিউাটারের উপর বেচিক ট্রেনিং থাকা খুব জরুরী, উন্নত বিশ্বে তথ্য প্রযুক্তির জন্য আলাদাভাবে ভাবে মূল্যায়ন করা হয়।
সভাপতিরে বক্তব্যে কামারখালী আই টি ফার্ম এন্ড ডিজিটাল এডুকেশন সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান চৌধুরী কাজল বলেন, আমরা বিশেষ করে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণের সুবির্ধাথে নামমাত্র সামান্য ফি-নিয়ে সেবামুলক এই ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার এর মাধ্যমে কম্পিউটারের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, আমরা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষে প্রতিটি ব্যাচে সমাপনী পরিক্ষার মাধ্যমে মেধা তালিকায় যারা ভাল ফলাফল করে তাদের জন্য সার্টিফিকেট এর পাশা-পাশি পুরুস্কার বিতরণের ব্যবস্থা করবো এবং প্রশিক্ষণ প্রাপ্ত সকলের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে। আসুন আমরা সকলে আধুনিক যুগে আধুনিক শিক্ষায় ও কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার সমাজ দেশ ও জাতির কল্যানে কাজ করি। পরিশেষে জানা যায় এই প্রথম কামারখালীতে কামারখালী আই টি ফার্ম এন্ড ডিজিটাল এডুকেশন সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান চৌধুরী কাজল এর অধীনে প্রথম সমাপনী পরীক্ষা অনুস্টিত হলো এবং পরীক্ষায় ১ম ব্যাচে ২০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। সবশেষে দেশের বেকার যুব যুবক-যুবতীদের মাদক, সন্ত্রাস, ইফটিজিং থেকে বিরত থেকে স্বল্প ব্যয়ে কম্পিউটার প্রশিক্ষন নিয়ে বেকার সমস্যা- সমাধান করার দাবী জানান।