× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু,আহত-১

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বজ্রপাতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ব্যক্তি আহত হয়।
মৃত জিয়াউল হক (৩০) পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার অমর নগর গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত শহীদ (৩৫) উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মইশাই গ্রামে দর্জি বাড়ির সুজনের ছেলে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মইশাই গ্রামে এ ঘটনা ঘটে।
ডুমুরুয়া ইউনিয়ন পরিষ চেয়ারম্যান শওকত হোসেন কানন জানায়, কয়েক মাস আগে থেকে জিয়াউল হক শ্বশুর বাড়িতে আছেন। কিছু দিনের মধ্যে তার প্রবাসে যাওয়ার কথা ছিল। এজন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।  বৃহস্পতিবার বিকেলের দিকে জিয়াউল হক শ্বশুর বাড়ির একটি পরিবারের রাজমিস্ত্রীর যোগালি হিসেবে কাজ করছিলেন।
কাজ থেকে বিকেল পৌনে ৫টার দিকে তিনি মাঠ থেকে গরু আনতে যান। ওই সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তখন রাজমিস্ত্রী শহীদ জিয়াউল হককে গিয়ে স্পর্শ করলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে আত্মীয়স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বিষয়টি আমি শুনেছি।  তবে বিষয়টি কেউ থানাকে অবহিত করেননি।


এ ক্যটাগরির আরো খবর..