× Banner
সর্বশেষ
বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ

একই মঞ্চে মহড়ায় সালমান-শাহরুখ

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

সালমান আর শাহরুখ খান—বলিউডে এই দুই খানের কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই আর নতুন কি! এক অঘোষিত ‘যুদ্ধ’ই যেন চলে বলিউডের দুই খানের মধ্যে। যখন তাঁরা আপস করেন, তখনো এই দুই তারকার ভক্তদের মাঝে লেগে থাকে দ্বন্দ্ব—কে সেরা এ নিয়ে! প্রায় একই সময়ে পাল্টাপাল্টি ছবি মুক্তি দেওয়ার বিষয়টিও এই দুই তারকার ক্ষেত্রে নতুন নয়। কিন্তু এবার দুবাইতে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের জন্য একই মঞ্চে মহড়া করেছেন এই দুই তারকা।

দশকের পর দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন দুজন। মাঝে এমন অবস্থা ছিল যে, দুজনকে সহসা একসঙ্গে দেখাও যেত না। যদিও এখন সম্পর্কের বরফটা যেন ভালোভাবেই গলতে শুরু করেছে। মাঝেমধ্যেই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে এখন।

সেদিন দুবাইয়ে টাইমস অব ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ডের (টইফা) প্রস্তুতি পর্বে যেমন দুজনকে একসঙ্গে দেখা গেল। শামাক ডাভারের কোরিওগ্রাফিতে নাচলেন তাঁরা। দুজনেই হাসছিলেন ছবি তোলার সময়। নেচে ঘেমে নেয়ে উঠেছিলেন শাহরুখ। আর সালমান ছিলেন বরাবরের মতোই স্বাভাবিক। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে এখন।

তাই বলেই কি খানদের যুদ্ধ পুরোপুরি শেষ? মোটেই না। কাজের ক্ষেত্রে কেউই কাউকে ছাড় দেওয়ার পাত্র নন। আগামী ঈদেই আবারও দুই খান যুদ্ধে লিপ্ত হবেন ছবি মুক্তি দেওয়া নিয়ে। শাহরুখ খানের নতুন ছবি ‘রেইস’ আর সালমানের ‘সুলতান’ মুক্তি পেতে চলেছে একই দিনে!


এ ক্যটাগরির আরো খবর..