× Banner
সর্বশেষ
থিম কান্ট্রি বাংলাদেশ কুনমিং এক্সপো নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে -বাণিজ্যমন্ত্রী উন্নয়ন ব্যয়ে জোর, পরিচালন ব্যয় কমানোর পরিকল্পনা ফরাসি ভাষা শিক্ষা সম্প্রসারণে সহযোগিতা চাইল বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব আগামী ১৩ জুন নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে -সংস্কৃতি সচিব দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদে পরিণত করতে পারলে জনশক্তিই দেশের সবচেয়ে বড় সম্পদ -প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও জাদুঘর পরিদর্শন করলেন – জেলা পরিষদের প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

৪ ঘণ্টা বৈঠকের পর আন্দোলন স্থগিত করলেন রনি

ACP
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০২২
আন্দোলন স্থগিত করলেন রনি

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে টানা ৪ ঘণ্টা বৈঠকের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেলওয়েতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়া মহিউদ্দিন রনি।

সোমবার (২৫ জুলাই) রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ রেলওয়ে ভবনের পদ্মা হলে ওই বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রনি।

মহিউদ্দিন রনি বলেন, রেলওয়ের সচিব ও ডিজির সম্মতিক্রমে রেলপথ মন্ত্রণালয়ের অংশীজন সভায় আমাকে একজন প্রতিনিধিসহ উপস্থিত হয়ে যাবতীয় অনিয়ম, অব্যবস্থাপনা উত্থাপন ও আমার ৬ দফার বাস্তবায়ন প্রক্রিয়ার ফলোআপে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। আমার ৬ দফা দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও ডিজির প্রতিশ্রুতির ভিত্তিতে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আমার আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, তাই আপাতত আমি আমার আন্দোলন স্থগিত ঘোষণা করছি।

তিনি আরও বলেন, তবে যদি দেখি আমার দাবিগুলো বাস্তবায়ন করা হচ্ছে না অথবা সময়ক্ষেপণ করা হচ্ছে, সেক্ষেত্রে আমি পুনরায় আমার আন্দোলনে ফিরে যাব। আশা করব আমার এ আন্দোলনে বাংলাদেশের দুর্নীতি বিরোধী দেশপ্রেমিক এবং সব সৎ নাগরিককে আমি আমার পাশে পাব।


এ ক্যটাগরির আরো খবর..