× Banner
সর্বশেষ
মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী  দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক রাজৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, সাংবাদিকের বিরুদ্ধেও মামলার পাঁয়তারা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলছে’

নিউজ ডেস্ক

ছাত্রীকে যৌন নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০২২
২য় শ্রেণীর ছাত্রকে বলাৎকার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগের মূলহোতা আজিমসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (২২ জুলাই) রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরমধ্যে শুধু আজিম হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্য তিনজন বহিরাগত বলে নিশ্চিত করেছেন, র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। ঘটনার সময় এই চারজনই সেখানে ছিলেন। আটক হওয়া বহিরাগত তিনজনের মধ্যে বাবু ও শাফায়েত নামে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যজনের নাম জানা সম্ভব হয়নি। বর্তমানে তাদের পতেঙ্গা র‌্যাব সদর দপ্তরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য,গত ১৭ জুলাই রাতে ক্যাম্পাসেই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে দুষ্কৃতিকারীরা। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ছাত্রীদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..