× Banner
সর্বশেষ
ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

সুবর্ণচরে গৃহবধূ হত্যার বিচারের দাবি

ACP
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
সুবর্ণচরে গৃহবধূ হত্যার বিচারের দাবি

নোয়াখালীর সুবর্ণচরে রুনা (২৯) নামে  গৃহবধূকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
শুক্রবার (২২ জুলাই) সকালে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিহত গৃহবধুর বাড়ির সামনে এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় নিহতের মা ছকিনা খাতুন দাবি করেন, গত ১৫ জুলাই রাতে তার একমাত্র মেয়ে তিন সন্তানের জননী তাছলিমা বেগম রুনাকে হত্যা করে একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে তার স্বামী ইসমাইল হোসেন এবং তাছলিমার শ্বশুর মো.আবুল খায়ের মোল্লা  ও শাশুড়ি শেফালী বেগম। এসময়  তিনি ঘাতকর স্বামী ইসমাইল হোসেনের ফাঁসি ও তার বাবা, মাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার বিচার দাবি জানান।
উল্লেখ্য, গত ১৫ জুলাই ভোরে অভিযুক্ত ইসমাইলের বাড়ির পেছনে একটি গাছের সাথে তাছলিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী।  পরে খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের স্বামী ইসমাইলকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..