× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০২২
শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৪ শিক্ষার্থীকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল বুধবার জেলা পরিষদের প্রশাসক মুহ: সাদেক কুরাইশী উল্লেখিত ৪ শিক্ষার্থীর হাতে সহায়তার চেক তুলে দেন।
জেলা পরিষদ প্রশাসকের কক্ষে বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুহ: সাদেক কুরাইশী, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায়, অফিস সহকারী চপন কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।
এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৪ জন শিক্ষার্থীকে ভর্তি ফি বাবদ জনপ্রতি ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরবর্তিতে উল্লেখিত শিক্ষার্থীদের প্রয়োজনে আরও বড় পরিমাণে আর্থিক সহায়তা করা হবে বলে আশ্বাস দেন জেলা পরিষদ প্রশাসক।


এ ক্যটাগরির আরো খবর..