× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে অটোভ্যানের ধাক্কায় ২ বছরের শিশুর মৃত্যু 

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০২২
শিশু মৃত্যু

পঞ্চগড়ে অটোভ্যানের ধাক্কায় সাবিহা নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  বুধবার (২০ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সাবিহা বোদা পৌর শহর নিবাসী বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব (সোহাগ) এর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু সাবিহা পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাটে নানার বাড়ি যায়। গত ১৯ জুলাই নানার বাড়ির সামনের রাস্তায় শিশু সাবিহা খেলার সময় একটি অটোভ্যান তাকে ধাক্কাদিয়ে ফেলে দেয়। এতে সাবিহা আহত হয়। পরে নানাবাড়ির লোকজন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠায়। ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই সকাল ৬ টায় সে মারা যায়। শিশু সাবিহার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..