× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা

এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা শিক্ষামন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০২২
Dipu-Moni

দেশের বিভিন্ন জেলায় বন্যা শুরু হওয়ার পর এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয় সরকার। বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১৭ জুলাই) দুপুর ১টায় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার তারিখ ঘোষণা করেন। তিনি বলেন আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা এবং নভেম্বরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

এর আগে গত ১৯ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে সিলেটসহ দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দেওয়ায় পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এ বছর ২০ লাখ ২১ হাজার বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। মাদরাসা বোর্ডের অধীনে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশ নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..