× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে -বিমান মন্ত্রী শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর – আইনমন্ত্রী কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না – বস্ত্রমন্ত্রী বেগম জিয়া পরিবার গ্রেপ্তারে দুই সম্পাদকের চাপ ছিল – রিমান্ডে মাসুদ উদ্দিন রামিসা হত্যাকান্ডে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার – তথ্যমন্ত্রী রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে বাবার ট্রলিচাপায় মেয়েসহ দুই শিশু নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০২২
প্রবীণ পল্লী চিকিৎসক ইন্তেকাল

যশোর সদরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে মেয়েসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে সাড়ে ৬টার দিকে নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- ওই গ্রামের কামাল হোসেনের মেয়ে চার বছর বয়সী নাহিয়া এবং তার ভাই জামাল হোসেনের ছেলে দুই বছর বয়সী আবু হুরাইরা বাঁধন।
স্থানীয়রা জানান, সকালে কামাল হোসেন কাজের জন্য নিজ বাড়ি থেকে চালক জাহিদুলের সহায়তায় ট্রলি বের করছিলেন। এসময় কামাল হোসেন ট্রলির পিছনে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন। আকস্মিক দৌড়ে ট্রলির পেছনে চলে আসে নাহিয়া ও বাঁধন। এবং তারা ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এদিকে অকালে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। একইসাথে সন্তান হারিয়ে কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে পড়েছে তাদের পিতা-মাতা।
যশোর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশু দুটির মরদেহ তাদের নিজ বাড়িতে রয়েছে। নিহতের অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় তাদের দাফনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..