× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০২২
বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী

ফরিদপুরের মধুখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেনিতে পড়ুয়া এক ছাত্রী।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে উপজেলার পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের গোন্দারদিয়া গ্রামের মল্লিক পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রীর (১৪) বিয়ে বন্ধ করেন ইউ.এন.ও মো. আশিকুর রহমান চৌধুরী।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই কিশোরীর মঙ্গলবার বিয়ে হওয়ার কথা ছিল।

সংবাদ পেয়ে দুপুরে ওই বাড়িতে হাজির হন ইউ.এন.ও আশিকুর রহমান চৌধুরী। এ সময় ওই স্কুলছাত্রীর মায়ের সঙ্গে কথা বলে তাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন।স্থানীয় কাউন্সিলর মির্জা আব্বাস বলেন, ইউ.এন.ও’র হস্তক্ষেপে বাল্যবিয়েটি বন্ধ করা হয়েছে। ওই মেয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে নিষেধ করা হয়েছে।

এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী বলেন, ‘বাল্যবিয়ে হচ্ছে জানতে পেরে স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে করে ওই বাড়িতে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। ওই মেয়ের মা আমাকে কথা দিয়েছেন, পরিপূর্ণ বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না।’


এ ক্যটাগরির আরো খবর..