× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে ডোবায় মিলল মিশুক চালকের মরদেহ

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০২২
ডোবায় মিলল মিশুক চালকের মরদেহ

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে পুলিশ এক ব্যাটারী চালিক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ মৃত্যুর কোন কারণ জানাতে পারে নি।
নিহত আবুল কাশেম (৫০) উপজেলার গঞ্জরিয়া গ্রামের আবিদ মিয়ার বাড়ির হায়দার আলীর ছেলে।  ।
বুধবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার রাজীবপুর পুর্ব পাড়ার পশ্চিমে একটি ডোবা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে মিশুক গাড়ি চালানো সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে চালক আবুল কাশেম (৫০) উপজেলার রাজীবপুর পূর্ব পাড়ার রাস্তার পশ্চিমে পাশে ডোবার মধ্যে গাড়িসহ পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, মিশুক চালক গাড়ি চালানো অবস্থায় স্ট্রোক করে। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিক ভাবে মৃত্যু সঠিক কোন কারণ জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত করতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..