× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

নিউজ ডেস্ক

নোয়াখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০২২
নোয়াখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজি যাত্রী মো. ফোরকান উদ্দিন গুরুত্বর আহত হয়েছে। সে বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

নিহতরা হলেন, হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) ও সিএনজি চালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)।
রোববার (১০ জুলাই) ভোর ৪টার দিকে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেল ও আমজাদ ফেনীর একটি হোটেলে কাজ করতো। শনিবার গভীর রাতে গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্যে মো. সোহেল, আমজাদ হোসেন ও মো. ফোরকান উদ্দিন মোয়াজ্জেম হোসেন হৃদয়ের সিএনজি চালিত অটোরিকশায় উঠে। রোববার ভোর ৪টায় তাদের বহনকারি সিএনজিটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা বাজারে পৌঁছলে, বিপরীত দিক থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলে সিএনজি চালক মোয়াজ্জেম হোসেন হৃদয় ও মো. সোহেল মারা যায়। আহত আমজাদ হোসেন ও মো. ফোরকান উদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমজাদ হোসেনকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরো জানায়, বেগমগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত মো. সোহেল ও আমজাদ হোসেনের মৃতদেহ জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..