× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

মেসি–রোনালদো চীনে

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

এই মুহূর্তে চীন যেন ফুটবলের লাস ভেগাস। হুট করেই চীনে হয়ে গেছে ফুটবল-বিপ্লব। রামিরেস, লাভেজ্জি, জ্যাকসন মার্টিনেজদের মতো পরিচিত অনেক মুখ পাড়ি জমাচ্ছে সেখানে।

সেই দলে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেবেন, অতটা নিশ্চয়ই কেউ ভাবছেন না এখন! তবে চীন যেভাবে টাকা ঢালছে, লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের সেই শঙ্কাটা আর গোপন রইল না।

এই মুহূর্তে চীনে যা চলছে, সেটাকে আসলে ‘পাগলামিই’ বলা যেতে পারে। এই জানুয়ারির দলবদলে চীনা ক্লাবগুলো কত টাকা ঢেলেছে অনুমান করুন তো? ৩৩ কোটি ইউরোরও বেশি! লাভেজ্জির চেয়ে বেশি বেতন পান শুধু মেসি, রোনালদো, ইব্রা আর মুলার। মার্টিনেজও সবচেয়ে বেশি বেতনভোগীদের ওপরের দিকেই থাকবেন। এ রকম হলে তো মেসি-রোনালদোকেও নিয়ে আসা যায়!

তেবাস সেই সম্ভাবনাটা পুরোপুরি উড়িয়ে দিতে পারলেন না, ‘ওদেরকে আপনি প্রশ্ন করে দেখতে পারেন, তবে আমি আশা করি ওদের কেউ যাবে না।’

এখন না হয় সেটা কেউ ভাবছেন না, কিন্তু আজ থেকে পাঁচ বছর পর সত্যি হতেও তো পারে। তেবাস অবশ্য চীনের উন্নতি মেনে নিচ্ছেন, ‘ওদের বেশ কিছু জায়গায় এখনো উন্নতি করতে হবে, তবে তারা নিজেদের মান ধীরে ধীরে বাড়াচ্ছে। আর সেটা যদি হয়, তাহলে তারা বিশ্বের শীর্ষ লিগের পর্যায়েও উঠে আসতে পারে।’

তারপরও মেসি-রোনালদোকে সেখানে দেখতে চাইবেন?


এ ক্যটাগরির আরো খবর..