× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

রাশিয়ায় যাত্রীবাহী প্লেন ‘বিধ্বস্ত’, সব আরোহী ‘নিহত’

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

রাশিয়ায় একটি যাত্রীবাহী প্লেন ‘বিধ্বস্ত’ হয়ে এর সব আরোহী ‘নিহত’ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দৃষ্টিসীমা জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে এক রিপোর্টে বলছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

এদিকে, এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোলের বরাত দিয়ে রাশিয়ান একটি সংবাদ সংস্থা বলছে, ফ্লাইদুবাইয়ে যাত্রীবাহী বোয়িংটি দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অন ডন-এ অবতরণের সময় ‘বিধ্বস্ত’ হয়। এতে প্লেনের সব আরোহী নিহত হয়েছেন বলে আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বোয়িং ৭৩৭ সিরিজের ফ্লাইদুবাইয়ের এফজি৯৮১ ফ্লাইটটি ৫৫ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে দুবাই থেকে রওনা দেয়। প্লেনটি প্রথমবার অবতরণে ব্যর্থ হয়ে দ্বিতীয়বারের চেষ্টার সময় বিস্ফোরণ ঘটে।

এদিকে ফ্লাইটরাডার ২৪ এর এক ফুটেজে বিস্ফোরণের পর প্লেনটিতে আগুনের শিখা দেখা যায়। দৃষ্টিসীমা জটিলতার কারণে রানওয়ে দেখতে না পারা বিধ্বস্তের কারণ বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে শেষ খবর পর্যন্ত এয়ারলাইন্স কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে প্লেনটিতে শতাধিক আরোহী থাকার কথা জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।


এ ক্যটাগরির আরো খবর..