× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে-স্বরাষ্ট্রমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
বিএনপি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি দিবাস্বপ্ন দেখছে। তারা জনগণের কাছ থেকে দূরে সরে গেছে, জনগণ তাদের ত্যাগ করেছে। তাই তারা অনেক কথাই বলছে। এদের কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সরকার কী করছে তা সবাই দেখছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার আন্তরিক। বন্যার প্রথম দিন প্রধানমন্ত্রী রাতে ঘুমাতে পারেননি। তিনি সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, আমাকে ও প্রশাসনকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন দুর্গত মানুষের পাশে দাঁড়াতে। সরকারসহ সবাই ব্যবস্থা নিয়েছে বলেই আজকে সুনামগঞ্জ এই জায়গায় দাঁড়াতে পেরেছে।

তিনি বলেন, সুনামগঞ্জ হাওর এলাকা। এখানে নৌপুলিশকে আরও শক্তিশালী করা হবে। প্রয়োজনীয় সংখ্যক নৌকা দেওয়া হবে। গ্রামগুলোকে প্রটেক্ট করার জন্য প্রোটেক্টিভ দেয়াল নির্মাণ করা হবে। আশ্রয়ের জন্য মুজিব কেল্লার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও সুনামগঞ্জের জন্য যা যা করার দরকার সব কিছু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন।

সভায় আরও বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কামরুল হাসান, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, পুলিশের সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি নুরুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুল, র‍্যাব-৯ এর অধিনায়ক মোমিনুল হক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনসহ অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

মতবিনিময় সভা শেষে সুনামগঞ্জ র‍্যাবের পক্ষ থেকে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও তিনি নৌকা যোগে সুনামগঞ্জের আরও কয়েকটি স্থান পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..