× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না শিক্ষকরা -শিক্ষা উপমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
প্রাইভেট পড়াতে পারবে না শিক্ষকরা

নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমত পাঠদান না করে শিক্ষার্থীদের চাপের মধ্যে রেখে জিম্মি করে পয়সা দিয়ে পাঠদানের যে প্রবণতা রয়েছে তা নিয়ন্ত্রণে শিক্ষা আইন সন্নিবেশিত করা হয়েছে এবং তা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না শিক্ষকরা বলে জানিয়েছে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সোমবার বিকেলে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোসেস ইঞ্জিনিয়ারিং (আইসিএমএমপিই-২০২২)’ বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

কোচিং ও প্রাইভেট পড়ানো নিয়ে উপমন্ত্রী আরও বলেন, আমরা নতুন কারিকুলামে যে পরিবর্তন এনেছি সেখানে এক্টিভিটিস লার্নিং, এক্সপেরেন্সিয়াল লার্নিংয়ের ওপর জোর দিয়েছি। সেগুলো আমরা যখন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারবো তখন স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের কোচিংয়ের ওপর নির্ভরশীলতা কমে যাবে।

তিনি বলেন, এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে তাড়াহুড়ার কিছু নেই, এত বেশি চিন্তিত হওয়ারও কিছু নেই। আমরা সেটা যথাসময়েই নেব। আমাদের সব আঞ্চলিক পরিচালকদের কাছে বন্যা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। আমরা খবর পেয়েছি সিলেট ডিভিশন, কুড়িগ্রাম , জামালপুর, শেরপুরসহ বিভিন্ন এলাকায় এখনও বন্যার পানি নামেনি। এ পানি নামার পর পূনর্বাসনের একটা সময়ও আমাদের দিতে হবে।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন  বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্স চেয়ার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক।  এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..