× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

যশোর প্রতিনিধি(আবুল কালাম আজাদ )

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সাক্ষী হলেন যশোরের সর্বস্তরের মানুষ

ACP
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০২২
সাক্ষী হলেন যশোরের সর্বস্তরের মানুষ

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সাক্ষী হলেন যশোরের সর্বস্তরের মানুষ। জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হল ময়দানে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখার আয়োজন করায় নানা বয়সের নারী-পুরুষরা অংশ নেন। আজ সকাল সাড়ে ৯টা থেকে টাউন হল ময়দানে আসতে শুুরু করে তারা।

দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে তারা উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে আগতরা জানিয়েছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পেরে তারা গর্বিত ও আবেগাপ্লুত।

নয় মাস যুদ্ধের পর স্বাধীনতা অর্জন যতটা আনন্দদায়ক ছিল আজকের পদ্মা সেতুর উদ্বোধন সেই আনন্দ বইয়ে দিয়েছে সবার মাঝে। সেইসাথে এ সেতু যশোর অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে বলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে আগতরা।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আজ দুপুর ৩টায় পুলিশের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৯ টায় যশোর কালেক্টরেট চত্বরে আতশবাজি উৎসবের আয়োজন করা হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..