× Banner
সর্বশেষ
ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রিক টোল কালেকশন জোরদারে সভা অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাজ কোম্পানী মোড়ের বাটারগলিস্থ জেলা ছাত্রলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

পরে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে সেখানে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে জেলা ছাত্রলীগ কার্যালয়ে দিনভর বঙ্গবন্ধুর ভাষন ও কোরআন তেলওয়াত মাইকে প্রচার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..