× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

নিউজ ডেস্ক

ভারত সফরে শেখ হাসিনাকে আমন্ত্রণ মোদির

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
মোদি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর সফর নিয়ে দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন। সফরকে ফলপ্রসূ করতে শেখ হাসিনার সফরের মাত্র দু’দিন আগে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে ভারতের সঙ্গে যৌথভাবে অভিন্ন নদীগুলোতে ড্রেজিং পরিচালনার প্রস্তাব দেন।

ভারতে সাম্প্রতিক বন্যার কারণে সৃষ্ট বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নিয়মিত নদী খননের মাধ্যমে একটি জল সংরক্ষণাগার নিশ্চিত করা যেতে পারে। পূর্ব ভারতের পাহাড়জুড়ে ভারি বর্ষণের কারণে দেশের উত্তর-পূর্ব অংশের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার এ ধরনের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

জবাবে ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানান, তার দেশও বাংলাদেশের বন্যার্তদের সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

বিক্রম দোরাইস্বামী ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।


এ ক্যটাগরির আরো খবর..