× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ

তিতিক্ষা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন শেখ মুজিব -মেয়রলিটন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
স্বাধীনতা অর্জন

যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছে, পরাধীন ভুমির আরাধণার সন্তান, যে সন্তান তার ত্যাগ তিতিক্ষা লড়াই সংগ্রাম এবং অর্জনের মধ্যে দিয়ে এই ভুমির স্বাধীনতা এবং এই ভুমির পবিত্রতা রক্ষা করেছেন,সেই সন্তান এই বাংলার মানুষকে তার ত্যাগ তিতিক্ষা ও সংগ্রামের মধ্যে দিয়ে জেল জুলুম ও অত্যাচার নির্যাতন সহ্য করেও  এদেশের মানুষকে ভালবেসে গেছেন। দিয়ে গেছেন আমাদের লাল সবুজের একটি স্বাধীন সার্বোভৌম পবিত্র ভুমি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভায় এসব কথা বলেন প্রধান অতিথি হিসাবে সাবেক বেনাপোল পৌর  মেয়র আশরাফুল আলম লিটন।
শার্শা উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় শার্শা অডিটরিয়মে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আযম।
প্রধান অতিথি আশরাফুল আলম লিটন বলেন, আওয়ামীলীগ  শুধু দেশের পূরনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়, এটি হচ্ছে গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ভাবাদর্শের মূলধারাও। প্রতিষ্ঠা থেকে শুরু করে এ পর্যন্ত নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আমাদের সমাজ-রাজনীতির এ ধারাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিচ্ছে। তিনি এ দলটিকে দেশের অন্যতম প্রাচীন সংগঠন হিসেবে আখ্যায়িত করে বলেন, ভাষা, স্বাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতা অর্জনে মহোত্তম গৌরবে অভিষিক্ত আওয়ামী লীগের কয়েক দশকের অভিযাত্রায় শান্তি, সমৃদ্ধি ও দিন বদলের লক্ষ্যে অবিচল বাঙালি জাতির মুক্তির দিশারী। আওয়ামী লীগ ‘পাকিস্তান’ নামের অবৈজ্ঞানিক এবং ভৌগোলিক ও নৃতাত্ত্বিকভাবে এক উদ্ভট রাষ্ট্রের পূর্ব বাংলার বাঙালি জনগোষ্ঠী ও অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তাকে অবজ্ঞায়, অবহেলায় ও ঔপনিবেশিক কায়দায় শোষণ-পীড়ন-দমন ও দাবিয়ে রাখার বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ, প্রতিরোধ এবং গণসংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা বিপুল জনপ্রিয় একটি রাজনৈতিক দল। ৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইযুবের সামরিক শাসন বিরোধী আন্দোলন ৬৪’র দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ৬৬’র ছয় দফা আন্দোলন ও ৬৯’র গনঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামীলীগের ২৪ বছরেরর আপসহীন সংগ্রাম লড়াই এবং ১৯৭১ সালের ৯ মাসের মুক্তিযুদ্ধ তথা সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। ওই বছরের ১৬ ডিসেম্বর চুড়ান্ত বিজয় অর্জনের মধ্যেদিয়ে প্রতিষ্ঠিত হয় বাঙালির হাজার বছরের লালিত স্বপ্নের ফসল স্বাধীন সার্বোভৌম বাংলাদেশ।
তিনি আরো বলেন শেখ হাসিনা যখন জামাত বিএনপি থেকে এদেশকে রক্ষা করতে মাঠে নামল তখন তাকেও হত্যার উদ্দেশ্য ষড়যন্ত্র্রকারীরা বার বার চেষ্টা করতে লাগল। তিনি হাজার হাজার মেঠো পথ হেটেছেন এবং অবশেষে দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা বাবাদের মর্যদা দিলেন। যে সব জনপ্রিয় নেতাদের হত্যা করা হচ্ছে, পিতার সামনে পুত্রকে হত্যা করা হচ্ছে, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হচ্ছে তখন তিনি দেশে এসে সন্ত্রাসী বিএনপি জামাত এর হাত থেকে বাচানোর জন্য তাদের দায়িত্ব হাতে নিলেন। রাজাকাররা এদেশে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরছে আর মুক্তিযোদ্ধারা না খেয়ে দিন কাটাচ্ছে। জাতির জনকের কন্যা সেই মুক্তি যোদ্ধাদের ক্ষমতায় এসে আগে সন্মনে ভুষিত করলেন।
বাংলাদেশ আওয়ামীলীগ কৃষকের সার নিশ্চিত করেছেন বিদ্যুৎ নিশ্চিত করছেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। বাংলাদেশ আওয়ালীগ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছেন। আজ যে পদ্মা সেতু নির্মান করা হয়েছে এটাও বাংলাদেশ আওয়ামীলীগের চ্যালেঞ্জ ছিল। পদ্মা সেতু নির্মান করতে যেয়ে ডক্টর ইউনুছরা ষড়যন্ত্র করেছে। আজ পদ্মা সেতু নির্মান করে দেখিয়ে দিয়েছে ষড়যন্ত্র টেকে না। আজ এই ষড়যন্ত্রকারীরা চুপসে গেছে। সারা পৃথিবী আজ দেখছে ডক্টর ইউনুছের ষড়যন্ত্রর চেয়ে আপনি কত শক্তিশালী। আজ পদ্মা সেতুর মধ্যে দিয়ে প্রমানিত হয়েছে আপনি দেশকে কত অনন্য উচ্চতায় পৌছে দিেেছন।  তিনি বলেন আপনার বাবার অবদান আপনার অবদান আমরা কখনো ভুলবো না। ২ লক্ষ মা বোনের সম্ভ্রম আর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে সে স্বাধীনতা আমরা রক্ষা করব। তবে একটি দাবি প্রিয় নেত্রী গত ১৩ বছর যে সব আওয়ামীলীগ  এর ত্যাগী নেতা কর্মীরা নির্যাতন হয়েছে তাদের আমরা মুক্ত করতে চাই। এবং আবারও আমরা বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিককে বিজয়ী করে দেশকে আরো উন্নত রাষ্ট্রে এগিয়ে নিয়ে যেতে চাই।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আহসান উল্লাহ, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক বকুল, দপ্তর সম্পাদক আজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সারোয়ার কৃষি ও সমবায় বিষয়ক  সম্পাদক আব্দুর রহমান, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ও কায়বা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক খোদাবক্স,  বেনাপোল পৌর আওয়ামীলীগ নেতা মোজাফফার হোসেন, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, উলাশী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, লক্ষনপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, বাগআচড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাধন গোস্বামী, সাবেক ছাত্র নেতা রুহুল কুদ্দুস ও সাইফুল ইসলাম সজল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..