× Banner
সর্বশেষ
মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

 নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিশুর মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০২২
নোয়াখালী সদর

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মোটরসাইকেল-নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও ৩ জন আহত হয়।

নিহত আল আমিন (৬) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহ আলমের বাড়ির সৈয়দি প্রবাসী আবদুর রহমানের ছেলে।

বুধবার (২২ জুন) বিকেল ৪টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভূঁইয়ারহাট টু আবদুল্যাহ মিয়ারহাট সড়কের ওলি মাঝির খেয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের খালাতো ভাই নজরুল ইসলাম জানান,আল আমিন একজন স্কুল ছাত্র।  নিহত আবদুল্যাহ মিয়ারহাট আইডিয়াল একাডেমির শিশু ক্লাসের ছাত্র। বুধবার বিকেল ৩টার সময় সে তার মামা জিহাদ (১৪) সবার অজান্তে বাড়িতে থাকা মোটরসাইকেল নিয়ে রাস্তায় বাহির হয়ে যায়। পরে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভূঁইয়ারহাট টু আবদুল্যাহ মিয়ারহাট সড়কের ওলি মাঝির খেয়া নামক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। আল আমীন মোটরসাইকেলের সামনে থাকার কারণে সে সরাসরি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুুুলিশ পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..