× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী

ভারত প্রতিনিধি

ভারতের আসামে বন্যাকবলে ৪২ লাখের বেশি মানুষ, নিহতের সংখ্যা বেড়ে ৭১

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২০ জুন, ২০২২
ভারতের আসামে বন্যা

ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় তিন শিশুসহ আরও ৯ জনের মৃত্যু হয়ে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১। বন্যাকবলে ৪২ লাখের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে বন্যায় ছয়জন এবং ভূমিধসে তিনজন নিহত হয়েছে। এ ছাড়াও অন্তত আটজন নিখোঁজ হয়েছেন। রোববার সন্ধ্যায় রাজ্যটির কাছাড় জেলায় তিনজনের মৃত্যুর পাশাপাশি বারপেটাতে দুইজন এবং বাজালি, কামরূপ, করিমগঞ্জ এবং উদালগুড়ি জেলায় একজন করে নিহত হয়েছে।

এদিকে, দিব্রুগড় থেকে চারজন এবং কাছাড়, হোজাই, তামুলপুর এবং উদালগুড়ি জেলা থেকে একজন করে নিখোঁজ হয়েছেন।

অবিরাম বৃষ্টিতে সৃষ্ট বিধ্বংসী বন্যা আসামকে ধ্বংস করে চলেছে এবং প্রায় ৫ হাজার ১৩৭টি গ্রাম বন্যার পানির নিচে চলে গেছে

বারপেটা হলো আসামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা, যেখানে ১২ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেই প্রায় ৩ লাখ ৯৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দাররাংয়ে এবং নগাঁওয়ে ৩ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার্তরা বলেন, পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় তারা এখন সবকিছু সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছেন।

আসামের ক্ষতিগ্রস্ত ৩৩টি জেলা হলো বাজালি, বাক্সা, বারপেটা, বিশ্বনাথ, বোঙ্গাইগাঁও, কাছাড়, চিরাং, দররাং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, ডিমা-হাসাও, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি, হোজাই, জোড়হাট, কামরূপ, কার্বি আংগলো। পশ্চিম, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, মাজুলি, মরিগাঁও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর, সোনিতপুর, দক্ষিণ সালমারা, তামুলপুর, তিনসুকিয়া এবং উদালগুড়ি।


এ ক্যটাগরির আরো খবর..